ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্রিস হিপকিন্স

    নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্রিস হিপকিন্স
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিউজিল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্রিস হিপকিন্স। দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের স্থলে নতুন নেতা হিসেবে ক্রিস হিপকিন্সকে বেছে নিয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি।

    বুধবার (২৫ জানুয়ারি) রাজধানী ওয়েলিংটনে একটি অনুষ্ঠানে ৪৪ বছর বয়সী ক্রিস হিপকিন্সকে শপথ বাক্য পাঠ করান নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল।

    নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর হিপকিন্স বলেছেন, ‘এটি আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও দায়িত্ব। আগামীর চ্যালেঞ্জগুলো নিয়ে আমি উজ্জীবিত ও উদ্দীপ্ত।’

    মহামারি করোনা মোকাবিলার জন্য চিপ্পি নামে পরিচিত হিপকিন্সের সুনাম রয়েছে। ২০০৮ সালে তিনি প্রথমবারের মতো পার্লামেন্টের জন্য নির্বাচিত হন। ২০২০ সালের জুলাইয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নেন।  

    হিপকিন্সই প্রধানমন্ত্রী হিসেবে একমাত্র মনোনীত ব্যক্তি ছিলেন। রবিবার তার দলের এক বৈঠকে তাকে বেছে নেওয়া হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ