ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • প্রচণ্ড ঠাণ্ডায় আফগানিস্তানে দেড় শতাধিক মানুষের মৃত্যু

    প্রচণ্ড ঠাণ্ডায় আফগানিস্তানে দেড় শতাধিক মানুষের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রচণ্ড ঠাণ্ডায় আফগানিস্তানে এবার এ পর্যন্ত ১৫৭ জনের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার দেশটির সরকারের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে।

    ঠাণ্ডা আবহাওয়ার ও ত্রাণসংকটের কারণে দেশটির জনগণকে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।
    উল্লেখ্য, আফগানিস্তান এবার শীতলতম একটি বছর পার করছে। জানুয়ারির শুরুতে তাপমাত্রা কমে মাইনাস ২৮ ডিগ্রিতে নেমে আসে। অন্য বছরগুলোতে এ সময়ে তাপমাত্রা ০ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে।

    মঙ্গলবার দেশটির সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রাহিমি বলেন, প্রায় ৭০ হাজার গবাদিপশু ঠাণ্ডায় জমে মারা গেছে।

    জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের ২ কোটি ৮৩ লাখ মানুষ, অর্থাৎ দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ মানুষের টিকে থাকার জন্য জরুরি সহায়তা প্রয়োজন। সূত্র: সিএনএন


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ