ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • ঝালকাঠিতে বিএনপির সমাবেশ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি

    ঝালকাঠিতে বিএনপির সমাবেশ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে ২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে বিএনপি। এ উপলক্ষে বুধবার বেলা ১২টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা বিএনপি। 

    জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ আহম্মেদ, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু। 

    সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে কুক্ষিগত করে রেখেছে। তাদের হাত থেকে গণতন্ত্রকে মুক্ত করতে হলে খালেদা জিয়া ও তারেক রহমানকে মুক্ত করতে হবে। ১০ দফা দাবি আদায়ের আন্দোলনে সবাইকে একযোগে রাজপথে থাকার আহ্বান জানান বক্তারা।
     


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ