ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • এখনও অন্ধকারে পাকিস্তান

    এখনও অন্ধকারে পাকিস্তান
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় এখনও অন্ধকারে পাকিস্তান। স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়ে দেশটি। করাচি, লাহোরসহ বেশির ভাগ এলাকায় ২২ কোটিরও বেশি মানুষ দুর্ভোগে পড়ে। পুরো রাত কেটেছে অন্ধকারে। কিছু কিছু এলাকায় বিদ্যুৎ ফেরার দাবি করা হলেও এখনও দেশটির বেশির ভাগ এলাকা অন্ধাকারে ডুবে আছে।

    পাকিস্তানের জ্বালানিমন্ত্রী খুররাম দস্তগির সোমবার রাতে এক সাক্ষাৎকারে বলেন, রাজধানী ইসলামাবাদ ও বেলুচিস্তান প্রদেশে বিদ্যুৎ–সংযোগ চালু করা সম্ভব হয়েছে। সারাদেশে বিদ্যুৎ–সংযোগ পুনরায় চালু করতে কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

    দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে এ অবস্থা দেখা দিয়েছে। সোমবার সকাল ৭টা ৩৪ মিনিটে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎহীন হয়ে পড়ে দেশটির ২২ কোটিরও বেশি মানুষ। সূত্র: ডন নিউজ


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ