ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ইরানে ৩ নারী সাংবাদিক গ্রেফতার

    ইরানে ৩ নারী সাংবাদিক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানে চলমান বিক্ষোভ মধ্যে গত দুই দিনে তিন নারী সাংবাদিক গ্রেফতার হয়েছেন। সোমবার (২৩ জানুয়ারি) স্থানীয় গণমাধ্যমের বরাতে এই খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।

    নীতি পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামক ২২ বছর বয়সী এক তরুণীর মৃত্যু ঘিরে গেল সেপ্টেম্বর থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। পোশাকবিধি না মানায় তিনি নীতি পুলিশের হাতে আটক হন।  

    তেহরান জার্নালিস্ট ইউনিয়ন সংস্কারবাদী গণমাধ্যম ইতেমাদকে জানায়, গত ৪৮ ঘণ্টায় মেলিকা হাশেমি, সাইদেহ শাফেই ও মেহরনৌশ জারেই নামে তিন সাংবাদিক তেহরানে গ্রেফতার হয়েছেন।  

    গণমাধ্যমটি বলছে, গ্রেফতার তিন নারী সাংবাদিককে এভিন জেলখানায় পাঠানো হয়েছে। বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট গ্রেফতার অনেকেই এই জেলখানায় বন্দি রয়েছেন।  

    গত চার মাস আগে অস্থির পরিস্থিতিতে পড়া ইরানে প্রায় ৮০ জন সাংবাদিক গ্রেফতার হয়েছেন বলে অনুমান করা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ