ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউন ঘোষণা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর
  • শহীদ জননী সাহান আরা স্মরণে বাবুগঞ্জে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

    শহীদ জননী সাহান আরা স্মরণে বাবুগঞ্জে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মন্ত্রী পদমর্যাদায় আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র কার্যনির্বাহী সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিণী এবং বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মাতা বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে স্মরণসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বাদ আসর উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে একই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মশিউর রহমান এর ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় আবুল কালাম ডিগ্রী কলেজে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


    দোয়া-মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র, একই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা হারিচুর রহমান হারিছ।


    দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান এর সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন আজাদ।


    এছাড়াও উপস্থিত ছিলেন- বরিশাল জেলা পরিষদের সদস্য মাইনুল ইসলাম পারভেজ, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল চিশতি, কামাল হোসেন, শাহরিয়ার হোসেন শিল্পি, সাংগঠনিক সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তারুজ্জামান মিলন, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. রশিদ মোল্লা, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল ইসলাম, মাধবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, আওয়ামীলীগ নেতা মাসুম রেজা মাসুম মাঝি।


    বক্তারা বলেন, ‘শহীদ জননী সাহান আরা বেগম ছিলেন একজন সাদা মনের মানুষ। তিনি সকলের কথা শুনতের এবং আমাদেরকে নিজের সন্তানের মত দেখতেন। তাকে হারিয়ে একজন মাকে হারিয়েছি। এই অভাব অপুরনিয়। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন- এটাই আমাদের প্রত্যাশা।


    আলোচনা সভা পরবর্তী দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ৩ নং দেহেরগতি ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা এবং এতিমখানার ছাত্র, আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ