ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পাকিস্তানে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়

    পাকিস্তানে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানে আজ (সোমবার) বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয় হয়েছে বলে দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে।

     
    করাচি, রাজধানী ইসলামাবাদ ও পেশওয়ারসহ পাকিস্তানের বড় বড় কয়েকটি শহরে বিদ্যুৎ নেই। দেশটির জ্বালানিমন্ত্রী খুররম দস্তগীর বলেন, পাকিস্তানের দক্ষিণাঞ্চলে ফ্রিকোয়েন্সি ভেরিয়েশনের পর গ্রিড বিপর্যয় দেখা দেয়।  

    তিনি বলেন, গ্রিড বিপর্যয় বড় কোনো সংকট নয়। শিগগিরই বিদ্যুৎ সঞ্চালন শুরু হবে।  

    প্রায়ই বিদ্যুৎ বিপর্যয়ে ভোগে পাকিস্তান। ভুল ব্যবস্থাপনার পাশাপাশি অবকাঠামোতে বিনিয়োগের অভাবকে এই সংকটের পেছনে দায়ী করা হয়।  

    এক বিবৃতিতে পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ফ্রিকোয়েন্সি ক্ষতিগ্রস্ত হলে গ্রিড বিপর্যয় দেখা দেয়। সমস্যা সমাধানে কাজ চলছে।  

    জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী দস্তগীর বলেন, কিছু কিছু গ্রিডে বিদ্যুৎ চলে এসেছে। ১২ ঘণ্টার মধ্যে বাকি গ্রিডগুলোও মেরামত করা হবে।  

    তিনি বলেন, শীতে সারা দেশে বিদ্যুতের চাহিদা কম থাকে। তবে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রাতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।  

    চলতি মাসের শুরুর দিকে পাকিস্তান সরকার সেদেশের মার্কেট ও দোকানপাট রাত সাড়ে ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয়। একইসঙ্গে রেস্তোরাঁগুলোও রাত ১০টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয়। জ্বালানি সাশ্রয়ে এই পরিকল্পনা নেওয়া হয়।  

    পাকিস্তান তাদের বিদ্যুতের অধিকাংশ উৎপাদন করে আমদানি করা জীবাশ্ম জ্বালানি থেকে। গেল বছর বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রভাব পাকিস্তানেও পড়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ