ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পাকিস্তানে ২২ কোটি মানুষ বিদ্যুৎহীন 

    পাকিস্তানে ২২ কোটি মানুষ বিদ্যুৎহীন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানে দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাটে দেশটির প্রায় ২২ কোটি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। আজ সোমবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

    পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে জাতীয় গ্রিড অকার্যকর হয়ে পড়ে, যার ফলে 'বিদ্যুৎ সরবরাহে বড় সমস্যা দেখা দেয়'। বিবৃতিতে আরও জানানো হয়, 'মেরামতের কাজ দ্রুত এগিয়ে চলছে'। ১২ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার অঙ্গীকার করেছে মন্ত্রণালয়।

    মন্ত্রণালয় আরও জানায়, রাজধানী ইসলামাবাদ ও পেশোয়ারে 'কিছু গ্রিডে' বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। ঠিক কত সময় ধরে এই বিদ্যুৎ বিভ্রাট চলবে তা নিশ্চিত নয়। দেশের বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনের কাজ চলছে। এই বিদ্যুৎ বিভ্রাট এমন সময় এল যখন পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি তীব্র জ্বালানি সঙ্কট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছে।

    ২০২১ সালে পাকিস্তান কয়েক ঘণ্টার জন্য অন্ধকারে নিমজ্জিত ছিল। এ ঘটনার পর সোমবারের বিদ্যুৎ বিভ্রাটই এই খাতের সবচেয়ে বড় বিপর্যয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ