ঢাকা মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ প্রতিমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সকালে বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের ১৬ নং কলাডেমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সমাজের সুবিধা বঞ্চিত শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, এর আগে যারাই ক্ষমতায় এসেছেন তাঁরা কেবল তাদের নিজদের ভাগ্যই পরিবর্তন করেছে দেশের উন্নয়নে কোন ভূমিকা পালন করে নি। তবে বর্তমান সরকার যে সকল উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে তাতে বিশ্বের ৩৫তম সমৃদ্ধিশালী দেশে এদেশের নাম লিখিয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক মো. নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দ সহ বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বর সহ জেলা ও মহানগর ছাত্রলীগের  নেতৃবৃন্দরা ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ