ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বরিশালে ৬ রুটে আংশিক বাস চলাচল শুরু

    বরিশালে ৬ রুটে আংশিক বাস চলাচল শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবিতে শ্রমিকদের ধর্মঘটের দ্বিতীয় দিনে আংশিক বাস চলাচল শুরু হয়েছে। তবে শ্রমিক ইউনিয়নের বড় একটি অংশ ধর্মঘট চালিয়ে যাচ্ছেন।

    এর আগে রোববার (২ আগস্ট) সকাল ৮টা থেকে ধর্মঘট শুরু করে সদর উপজেলার চরকাউয়া বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রায় ৩০০ শ্রমিক। এ কারণে দিনভর সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মিপাশা, লাহার হাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজারসহ ৬টি রুটে বাস চলাচল বন্ধ থাকে।

    ধর্মঘট পালন শেষে সোমবার (৩ আগস্ট) সকালে শ্রমিকদের একাংশ কাজে যোগ দেন। ৭০টি বাসের মধ্যে ১২টি বাস চলাচল শুরু করে চরকাউয়া বাস টার্মিনাল থেকে। এতে কিছুটা হলেও ভোগান্তি কমেছে যাত্রীদের। তবে আন্দোলনরত শ্রমিকদের বড় একটি অংশ এখনো নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

    আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, মালিক পক্ষ তাদের নিজস্ব লোক দিয়ে কিছু বাস চলাচল করাচ্ছে। তবে নির্বাচনের ঘোষণা না দেওয়া পর্যন্ত বাস-মিনিবাস শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাবে।

    চরকাউয়া বাস মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার বলেন, শ্রমিকরা তাদের ইউনিয়নের নির্বাচনের দাবিতে ধর্মঘট পালন করছে। তবে শ্রমিকদের একটি অংশ বাস চলাচল শুরু করেছেন। এ কারণে যাত্রীদের ভোগান্তি কিছুটা হলেও কমেছে। বাকি শ্রমিকদের কাজে ফেরানোর চেষ্টা চলছে। শিগগিরই বাস চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ