ঢাকা মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে নারী মাদক ব্যবসায়ীসহ আটক ৩

বরিশালে নারী মাদক ব্যবসায়ীসহ আটক ৩
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল মেট্রোপলিটন এলাকায় পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

রোববার (২২ জানুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল । 
 
আটককৃতরা হলো, নগরীর কাউনিয়া বিসিক খালপাড় এলাকার বঙ্গবন্ধু কলোনীর মো. নুরু ইসলামের স্ত্রী শিল্পী বেগম (৪০), মৃত কামরুল গাজীর ছেলে মো. সজল গাজী ওরফে সাজন (২৫) ও  কাউনিয়া ১ম গলির মো. মোতালেব খানের ছেলে মো. সুমন খান (৩০)।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রোববার রাত আড়াইটার দিকে কাউনিয়া বিসিক খালপাড় এলাকার বঙ্গবন্ধু কলোনীতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ শিল্পী বেগমকে আটক করে। 

এসময় শিল্পী বেগমের ছেলে অপর মাদক ব্যবসায়ী মো. শান্ত ইসলাম কৌশলে পালিয়ে যায়। এর আগে একইদিন রাত ১ টার দিকে কাউনিয়া টেক্সটাইল জোড়া টাওয়ার সংলগ্ন বিসিক কাগাসুরা সড়কস্থ এনায়েতের বাসার সামনে অভিযান চালানো হয়। এসময়  সজল গাজী ওরফে সাজন ও সুমন খানকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। 

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ