বর্তমান সরকারের আমলে দেশে দৃশ্যমান উন্নয়ন হয়েছে : এমপি টিপু

আসনের সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ করছে। দেশের সর্বক্ষেত্রে যে পরিমান উন্নয়নমূলক কাজ হয়েছে অতীতে কোনো সরকারের আমলে হয়নি। বিশেষ করে শিক্ষা খাতে দৃশ্যমান উন্নয়ন হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার মধ্য ভুতের দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের চার তলা বিশিষ্ট ভবনের একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকিতুর রহমান কিসলু, কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম বেপারী, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক বাবুল আকন, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আতাউর রহমান, বরিশাল সহ-শিক্ষা প্রকৌশলী মো. মনিরুল কবির। সঞ্চালনায় ছিলেন বাবুগঞ্জ উপজেলার জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো. সোহেল হাওলাদার।
এএজে