বরিশালে দক্ষিণ জেলা যুবদলের শীতবস্ত্র বিতরণ
বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৮৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা যুবদল (দক্ষিণ) আয়োজিত শীত বস্ত্র বিতন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধায় নগরের সদররোডস্থ জেলা ও নগর বিএনপি দলীয় কার্যলয়ে সম্মুখে বরিশাল জেলা ভারপ্রাপ্ত যুবদল সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।
জেলা যুবদল সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিনের পরিচালনা ও জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক এ্যাড,হাফিজ আহমেদ বাবলু সহ যুগ্ম সম্পাদক মাইনুল ইসলাম শিহাবের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন, বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, মহানগর সদস্য সচিব এ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, কেন্দ্রীয় যুবদল সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, মহানগর যুবদল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাযহারুল ইসলাম জাহান প্রমুখ।
অনুষ্ঠানে জেলা যুবদলের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়।
এএজে