ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • রাজাপুরে ফ্রি ডেন্টাল ক্যাম্প-ওষুধ বিতরণ

    রাজাপুরে ফ্রি ডেন্টাল ক্যাম্প-ওষুধ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে দক্ষিন বাঘড়ি হাওলাদার বাড়িতে  ফ্রি ডেন্টাল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। আলহাজ্ব সাহেদ হালিমা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

    শনিবার (২১ জানুয়ারি) দিনব্যাপী চিকিৎসাসেবা দিয়েছেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. জাকির আহমেদ শাহীন।  

    এ ক্যাম্পে সহযোগিতায় ছিলেন, মেডিকেল টেকনোলজিষ্ট ডেন্টাল মো. আ. কাদের পলাশ, মো. সোহেল, মো. বাবুল, মো. সেলিম ও মো. কামাল প্রমুখ।  

    সার্বিক ব্যবস্থপনা করছেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পিয়ার আহমেদ লিটন ও সাদমান আহমেদ অমিও।  

    ডা. জাকির আহমেদ শাহীন জানান, তার নিজ গ্রাম বাগড়ি গ্রামসহ উপজেলার বিভিন্ন স্থানের ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে দাঁতের নানা রোগের চিকিৎসাসহ বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। শিশু-বৃদ্ধসহ সবাইকে সকাল থেকে বিকেল পর্যন্ত এ সেবা দেওয়া হয়। এ সেবা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ