শহীদ মানিক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন বদরপুর

বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার শহীদ মানিক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চানপুর একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বদরপুর একাদশ।
আজ শনিবার বিকেলে সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে দর্শকদের আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষ হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুননবী'র সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক নান্নু কাজী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন হিমু, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ শহীদ স্যার, চানপুর ইউনিয়ন চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, চরগোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান সামছুল বারী মনির, জাঙ্গালিয়া ইউনিয়ন চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, পৌর কাউন্সিলর সোহেল মোল্লা, কাউন্সিলর সাইফুল ইসলাম বেপারি, কাউন্সিলর আলী আব্দুল্লাহ দোলন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
খেলা শেষে প্রধান অতিথি সাংসদ পংকজ নাথ ক্রীড়াঙ্গনে সরকারের বিভিন্ন সফলতার কথা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
এএজে