ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি এস.এম জুলফিকারের ওপর হামলার প্রতিবাদে আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে গৌরনদী বাসষ্ট্য‍ান্ডে ‍এ এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে ‍এ কর্মসূচির আয়োজনে বেলা ১১টা থেকে  দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।  

বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার, সঞ্জয় কুমার পাল, খোকন আহাম্মেদ হীরা, মনীষ চঁন্দ্র বিশ্বাস, উত্তম কুমার দাস, এম আলম, বদরুজ্জামান খান সবুজ,  যুগ্ম সাধারণ সম্পাদক আমীনা আক্তার সোমা, সাংবাদিক এস এম মোশাররফ হোসেন, মো. খায়রুল ইসলাম, বিএম বেলাল, কাজী আল-আমীন, প্রচার সম্পাদক মো. হাসান মাহামুদ, মোল্লা ফারুক হাসান, গৌরনদী সাংবাদিক ফোরামের সেক্রেটারী মো. মেহেদী হাসান। 

সমাবেশে বক্তারা অনতিবিলম্বে হামলাকারি সকলকে গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানান। 

মানববন্ধন থেকে ৫ দিনের কর্মসূচী ঘোষণা করা হয়। ‍এর মধ্যে মঙ্গলবার (আজ) বিক্ষোভ মিছিল, বুধবার থানা ফটকে সমাবেশ , বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ রোববার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ। এ ছাড়া ঘটনায় জড়িতদের দল থেকে বহিস্কারের জন্য আহবান জানানো হয়। 

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, রোববার রাতেই মামলার এজাহার ভুক্ত আসামি সবুজ হাওলাদার ও ফারুক উকিলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  পলাতক আসামিদের গ্রেপ্তারের জোর চেস্টা চলছে। 

‍উল্লেখ্য, রোববার (২ আগস্ট) উপজেলার পুরাতন নাহার সিনেমা হল মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জুলফিকারের ওপর হামলা চালায় সন্ত্রাসী বিএনপি কর্মী মাসুম হাওলাদার, তার ছেলে ইয়াসিন হাওলাদার, তার ভাই পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার, যুবদল ক্যাডার সবুজ হাওলাদার ও রিয়াজ উকিল।  আহত সাংবাদিককে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ