ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বুরসার আকাশে ‘মেঘের ইউএফও’!

    বুরসার আকাশে ‘মেঘের ইউএফও’!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর বুরসার আকাশে বিরল মেঘের গঠন দেখা গেছে। স্থানীয় লোকজন সেটিকে ‘মেঘের ইউএফও’ (আনআইডেন্টিফাইড ফ্লায়িং অবজেক্ট) আখ্যা দিয়েছেন।

    গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকালে বুরসার আকাশে মেঘের ইউএফওটি দেখা যায়। স্থানীয় লোকজন ওই মেঘের ভিডিও-ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। গণমাধ্যমেও ঘটনাটি নিয়ে প্রতিবেদন হয়েছে।

    লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টারের খবরে বলা হয়েছে, এ ধরনের গোল মেঘ ‘লেন্টিকুলার মেঘ’ নামে পরিচিত। সাধারণত সূর্যোদয়ের সময় এমন মেঘ দেখা যায়। বুরসায় যখন মেঘটি দেখা গেছে, তখনও সূর্যোদয়ের সময় ছিল। বৃত্তকার মেঘের গঠনটি অনেকটা ঢেউয়ের মতো।

    তুরস্কের আবহওয়া পরিষেবা জানিয়েছে, বায়ুমণ্ডল আদ্র হলে লেন্টিকুলার মেঘ দেখা যেতে পারে। যেদিন এমন মেঘ দেখা যায়, তার পরদিন বৃষ্টির সম্ভাবনা থাকে।

    সাধারণত পার্বত্য এলাকাগুলোয় বিরল এ প্রাকৃতিক দৃশ্যের দেখা মেলে। তুরস্কের শহর বুরসা মারমারা সাগরের নিকটবর্তী। সাগরের প্রায় আড়াই হাজার মিটার উচ্চতার পর্বত উলুদাগের পাদদেশে শহরটি অবস্থিত। ফলে এমন মেঘ জমার সম্ভাবনা সবসময়ই থাকে এখানে।

    আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, পার্বত্য এলাকায় বায়ুপ্রবাহ বাধাগ্রস্ত হলে একই স্থানে ঘুরতে থাকে। এ সময় বিশেষ মেঘ সৃষ্টি হয়। বায়ুর অংশবিশেষ উপরের দিকে উঠে গিয়ে শীতল হলে মেঘের পুরো গঠন বোঝা যায়।

    লেন্টিকুলার মেঘ দেখতে স্থির মনে হয়। কিন্তু তা নয়, এর ভেরত দিয়ে বাতাস প্রবাহিত হতে থাকে। বাতাস বন্ধ হয়ে গেলে মেঘের ভেতর উষ্ণ ও শুষ্ক হয়ে যায়। ফলে মেঘ আর ঘনীভূত অবস্থায় থাকে না। বিলীন হয়ে যায়।

    সূত্র: ডেইলি স্টার ইউকে


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ