ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বিপর্যয়ে বিশ্বের প্রথম সারির গণমাধ্যমের সাইট

    বিপর্যয়ে বিশ্বের প্রথম সারির গণমাধ্যমের সাইট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের বিভিন্ন দেশের প্রথম সারির আন্তর্জাতিক গণমাধ্যমের ওয়েবসাইট হঠাৎ নিষ্ক্রিয় হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টার কিছু পরে হঠাৎ করে এই বিপর্যয় দেখা দেয়। তবে অল্প  সময় পরে আবার স্বাভাবিক হয় এসব সাইট।

    বিকল হয়ে যাওয়ার এই তালিকায় আছে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, ফিন্যান্সিয়াল টাইমস, দ্য ইনডিপেন্ডেন্ট এবং দ্য গার্ডিয়ানের মতো বিশ্বের জনপ্রিয় অনেক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওয়েবসাইট।


    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, রেড্ডিট, অ্যামাজন, টুইচসহ বিশ্বের প্রথম সারির গণমাধ্যমের ওয়েবসাইটগুলো হঠাৎ বিকল হয়ে গেছে। এসব ওয়েবসাইটে ঢুকতে গেলেই হোমপেইজে ‘এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলেবল’ বার্তা দেখায়।

    এই প্রতিবেদন লেখার কিছু সময় আগেও (বিকেল ৪টা ৪০ মিনিট) ওয়েবসাইটগুলো খুলতে গেলেই ‘এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলেবল’ বার্তা দেখা যায়।
    বিবিসি বলছে, ব্রিটিশ সরকারের ওয়েবসাইট ‘গভ ডট ইউকে’-ও ডাউন হয়েছে। প্রাথমিকভাবে ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান ফাস্টলির সঙ্গে ওয়েবসাইট বিপর্যয়ের এই ঘটনার সংযোগ আছে বলে জানা যাচ্ছে। বিশ্বের প্রধান সারির অসংখ্য ওয়েবসাইটের ‌‘ব্যাক এন্ড’ সেবা দিয়ে থাকে ফাস্টলি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ