ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ভাইয়ের মৃত্যুর খবরে চলে গেলেন বোনও

    ভাইয়ের মৃত্যুর খবরে চলে গেলেন বোনও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীতে বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মৃত্যুর মৃত্যুর কোলে ঢলে পড়লেন ছোট বোন।  

    বুধবার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর শান্তিবাগের একটি বাসায় এমন ঘটনা ঘটে।

    পরে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠি গ্রামে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

    পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার তেজদাসকাঠির হাজী আসমত আলী তালুকদারের ছেলে অব. সরকারি কর্মকর্তা মো. জাফরুল হাসান (৭৩) ঢাকার শান্তিবাগের নিজ বাসায় গত বুধবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। একই বাসার নিচতলায় বসবাস করতেন তারই ছোট বোন মাহমুদা বেগম (৫০)। বড় ভাইয়ের মৃত্যৃর খবর শুনে ছোট বোন মাহমুদা বেগম ভাইয়ের বাসায় ছুটে যান। এসময় তিনি ভাইয়ের মৃত্যুতে আর্তনাদ শুরু করেন এবং এক পর্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনিও।

    পরিবারের স্বজনরা উভয়কে উদ্ধার করে রাতেই ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    পরে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে নিহত ভাই-বোনকে তেজদাসকাঠির তালুকদার বাড়িতে নিয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

    মৃত্যুকালে মো. জাফরুল হাসান স্ত্রী, দুই ছেলে এবং বোন মাহমুদা বেগম দুই ছেলে রেখে গেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ