ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • ঝালকাঠিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

    ঝালকাঠিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ে  আলোচনা সভা, দোয়া ও মিলাদের আয়োজন করে জেলা বিএনপি। 

    জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদস্যসচিব অ্যাডেভোকেট শাহাদাৎ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু ও যুগ্ম সম্পাদক সৈয়দ আলী হাসান।

    বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানে গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল। কিন্তু আজ মুক্তিযুদ্ধে চেতনা ভুলন্ঠিত হচ্ছে। দেশ আজ মহা সংকটে এই সংকট থেকে উত্তরনের জন্য বিএনপি নেতৃত্বে দেশ পরিচালনা করা দরকার।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ