ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ঝালকাঠিতে এসএ টিভির জন্মদিন পালিত

    ঝালকাঠিতে এসএ টিভির জন্মদিন পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে নানা আয়োজনে বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির ১১তম বর্ষে পদার্পন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক। 

    বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সহসভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার ও সাধারণ সম্পাদক মানিক রায়। 

    এসএ টেলিভিশনের ঝালকাঠি জেলা প্রতিনিধি বরকত হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ঝালকাঠি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, এনটিভির স্টাফ রিপোর্টার কে এম সবুজ, দৈনিক গাউছিয়া পত্রিকার প্রকাশ ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অলোক সাহা, প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রতন আচার্য্য, সদস্য জহিরুল ইসলাম জলিল, রহিম রেজা, মঈনুল হক লিপু, শফিউল ইসলাম সৈকত ও রাজু খান।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ