ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • চুরির অভিযোগে ৪ জনের হাত কেটে দিয়েছে তালেবান

    চুরির অভিযোগে ৪ জনের হাত কেটে দিয়েছে তালেবান
    ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তালেবান। ছবি- সংগৃহীত।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তালেবান শাসিত আফগানিস্তানের কান্দাহারে ডাকাতি ও সমকামিতার দায়ে ৯ ব্যক্তিকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। এছাড়া চুরির দায়ে প্রকাশ্যে চার ব্যক্তির হাত কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

    মঙ্গলবার (১৭ জানুয়ারি) কান্দাহারের আহমেদ শাহি স্টেডিয়ামে বেত্রাঘাতের ঘটনা ঘটে। খবর- এনডিটিভি। 

    আফগানিস্তানের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বলেন, ডাকাতি ও সমকামিতার দায়ে নয়জনকে সাজা দেওয়া হয়েছে। আফগানিস্তানের টোলো নিউজ সুপ্রিম কোর্টের বিবৃতিটি টুইট করেছে। 

    বেত্রাঘাতের সময় স্থানীয় কর্তৃপক্ষ ও কান্দাহারের বাসিন্দারা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র হাজি জায়েদ বলেছেন, দোষী ব্যক্তিদের ৩৫ থেকে ৩৯টি করে বেত্রাঘাত করা হয়েছে।

    ব্রিটিশ-আফগান সমাজ-রাজনৈতিক কর্মী শবনম নাসিমি বলেছেন, চুরির অভিযোগে কান্দাহারের একটি ফুটবল স্টেডিয়ামে দর্শকদের সামনে গতকাল তালেবান চারজনের হাত কেটে দিয়েছে বলে জানা গেছে। আফগানিস্তানে ন্যায়বিচার ও যথাযথ প্রক্রিয়া ছাড়াই লোকজনকে বেত্রাঘাত, অঙ্গচ্ছেদ ও মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, যা মানবাধিকারের লঙ্ঘন।

    জাতিসংঘের বিশেষজ্ঞরা আফগানিস্তানে প্রকাশ্যে বেত্রাঘাত ও মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, ২০২২ সালের ১৮ নভেম্বর থেকে এখন পর্যন্ত তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশে শতাধিক ব্যক্তিকে বেত্রাঘাত করেছে বলে জানা গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ