ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

    মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত ব্যক্তি লুসিল হান্দোঁ মারা গেছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় এলাকার একটি নার্সিং হোমে ১১৮ বছর বয়সে তার মৃত্যু হয়। খবর আল জাজিরা’র।

    ১৯০৪ সালের ১১ ফেব্রুয়ারি ফ্রান্সের দক্ষিণাঞ্চলে হান্দোঁর জন্ম হয়। তবে তিনি সিস্টার আন্দ্রেঁ হিসেবে পরিচিত ছিলেন। হান্দোঁর জন্মের বছর নিউইয়র্ক তাদের প্রথম সাবওয়ের উদ্বোধন করেছে।

    টুলোনে নিজের নার্সিং হোমে ঘুমন্ত অবস্থায় মারা যান হান্দোঁ। নার্সিং হোমের মুখপাত্র ডেভিড টাভেলা এটি নিশ্চিত করেছেন। তিনি এএফপিকে বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। তবে তিনি তার প্রয়াত ভাইয়ের কাছে খুব করে ফিরে যেতে চাইতেন। তিনি মনে করতেন, এতে মুক্তি মিলবে।

    প্রোটেস্ট্যান্ট পরিবারে বেড়ে ওঠেন হান্দোঁ। তিনি তিন ভাইয়ের একমাত্র বোন ছিলেন। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর অ্যালেসে থাকতেন তারা।

    প্রসঙ্গত, ২৬ বছর বয়সে হান্দোঁ ক্যাথলিক খ্রিস্টান হিসেবে দীক্ষা নেন। ৪১ বছর বয়সে তিনি ডটারস অব চ্যারিটিতে সন্ন্যাসী হিসেবে যোগ দেন। তখন থেকেই তিনি সিস্টার আন্দ্রেঁ হিসেবে পরিচিতি পান।


     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ