ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে অসহয় মানুষের পাশে আছি-সুভাস চন্দ্র হাওলাদার

    বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে অসহয় মানুষের পাশে আছি-সুভাস চন্দ্র হাওলাদার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধু গরীবের রাজনীতি করেছে আমরাও তার আদর্শ নিয়ে অসহয় মানুষের পাশে আছি। শেখ হাসিনার নির্দেশেই আজ আমি আপনাদের পাশে দাড়িয়েছি। যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সুভাস চন্দ্র হাওলাদার বরগুনার পাথরঘাটায় শিতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    বুধবার বেলা ১২ টার সময় পাথরঘাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডে লঞ্চঘাট পৌরসভার পাইকারি মাছ বাজারে জেলেদের মাঝে ২ হাজার কম্বল বিতরণ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, পাথরঘাটা উপজেলা যুবলীগের সহ সভপতি মোঃ ফয়েজ হোসেন খোকন, যুবলীগ নেতা ওয়াসিমসহ আরও অনেকে। 

    সুভাস চন্দ্র হাওলাদার আরো বলেন, দেশে আ’লীগ সরকারের আমলে মানুষ আর দরিদ্র নেই। উপকূলের প্রত্যেক জেলে পরিবারের ঘরে ১২ মাসের খাবারের চাল মজুদ রয়েছে। 

    তবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি মৎস্য বন্দর পাথরঘাটায় অবস্থিত। এই বন্দরটি উন্নায়নে একটু পিছিয়ে আছে। আগামী সংসদ নির্বাচনে আবারও যদি আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে পূনরায় এই সরকারকে ক্ষমতায় বসান তাহলে বিএফডিসি মৎস্য বন্দরটিকে ডিজিটাল মৎস্য বন্দর হিসাবে গড়ে তোলা হবে বলে জানান।


     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ