ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • গৌরনদীতে হাসপাতাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

    গৌরনদীতে হাসপাতাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী উপজেলা হাসপাতাল থেকে অজ্ঞাত বৃদ্ধ (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে।  উপজেলা হাসপাতালের ইমারজেন্সি বিভাগের চিকিৎসক মোঃ টিপু সুলতান জানান, মঙ্গলবার সকালে অজ্ঞাত বৃদ্ধকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

     গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান জানান, উপজেলার কাসেমাবাদ বাসষ্ট্যান্ডে অজ্ঞাত বৃদ্ধকে পরে থাকতে দেখে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। এসময় বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে (বৃদ্ধ) মৃত্যুবরন করেন।  

    তিনি আরও জানান, দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি পরিচয় খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন থানায় বৃদ্ধের ছবিসহ ম্যাসেজ পাঠানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ