ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ঝালাঠিতে বিএনপির বিক্ষাভ মিছিলে পুলিশে বাধা

    ঝালাঠিতে বিএনপির বিক্ষাভ মিছিলে পুলিশে বাধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিদ্যুতের মুল্য বৃদ্ধির প্রতিবাদ ও খালের জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি। 

    সোমবার বিকাল তিন টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ঝালকাঠি পৌরসভা ও সদর উপজেলা বিএনপি। দলীয় কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কিছুদূর গেলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। 

    পরে বেড়িকেটের মধ্যেই বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন। ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহবায়ক এজাজ হাসান, সদস্যসচিব খোকন মল্লিক, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ও জেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান। 

    বক্তারা বলেন, দ্রব্যমূল্যেও ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ আজ কষ্টে আছে। তার মধ্যেও বিদ্যুৎতের মূল্য বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক। বিদ্যুতে মুল্য বৃদ্ধি প্রত্যাহার করার দাবি জাননো হয় সমাবেশ থেকে।

    ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতেও পুলিশ বাধা দিচ্ছে। মিছিল নিয়ে শহরের প্রধান সড়কে প্রবেশ করতে দিচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা জানাই। 

    ঝালকাঠি থানার উপপরিদর্শক গৌতম কুমার ঘোষ বলেন, শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটতে পারে বিধায় বিএনপির মিছিল প্রধান সড়কে প্রবেশ করতে দেওয়া হয়নি। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ