ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ইউপি কার্যালয়ে রাতেও উড়ছিল জাতীয় পতাকা

    ইউপি কার্যালয়ে রাতেও উড়ছিল জাতীয় পতাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে একটি ইউনিয়ন পরিষদের কার্যালয়ে রাতেও জাতীয় পতাকা উড়তে দেখাগেছে। রবিবার (১৫ জানুয়ারি) রাত ৭টার দিকে জেলার কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ ভবনের জাতীয় পতাকা উড়তে দেখা যায়। 

    সরকারি কর্মকর্তাদের সাথে আলাপকালে জানা যায়, রাতে জাতীয় পতাকা উত্তোলন করা অবমাননার শামিল। সূর্য্যাস্তের সময় পতাকা নামিয়ে ফেলতে হবে। কোনো অবস্থাতেই রাতে পতাকা টানানো যাবে না। দেশে পতাকা উত্তোলনের নিয়ম অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে।

    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অবহেলায় রাতেও জাতীয় পতাকা না নামানোয় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। আওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদে প্রায় এমন ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে সরেজমিনে গেলে ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি।

    এ ব্যাপারে আওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠু সিকদার বলেন, এটা অন্যায় হয়েছে। আমি ঢাকায় ছিলাম তাই এমন ঘটনা ঘটেছে। তবে আমি শোনার পরপরই পতাকা নামানোর ব্যবস্থা করেছি।

    এব্যাপারে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমি এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ