ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের দুই সহোদর নিহত

    ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের দুই সহোদর নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় (কাঁকড়া) ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা সহোদর ভাই।

    রোববার দুপুরে ভোলা-ভেদুরিয়া ফেরিঘাট এলাকার ধানসিঁড়ি মোড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার সেলিমাবাদ এলাকার কাঞ্চন মোল্লার ছেলে সোহেল (২৬) ও শাওন (২২)।  

    ভোলা সদর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।  

    তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল ও দুই মরদেহ উদ্ধার করেছে। ঘাতক কাঁকড়া ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    পুলিশ জানায়, দুপুরের দিকে দুই সহোদর মোটরসাইকেল নিয়ে পরানগঞ্জ বাজার থেকে ভেদুরিয়া ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সোকেল ও শাওন মারা যায়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ