ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বিএনপির সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দলীয় সন্ত্রাসীদের দখলে ছিল

    বিএনপির সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দলীয় সন্ত্রাসীদের দখলে ছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বিএনপি জোট সরকারের সময়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিএনপি ও জামায়াতের দলীয় ক্যাডার এবং সন্ত্রাসীদের দখলে ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয় প্রভাবমুক্ত থাকে।

     
    শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা বিস্তারের উপযুক্ত পরিবেশ বজায় রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সাজানো হচ্ছে। জোট সরকারের সময়ে যেখানে টাকার বিনিময়ে বছরের ছয় মাস হলেও পাঠ্যবই পাওয়া যেত না সেখানে আজ এই সরকার বছরের প্রথম দিনেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দিচ্ছে।  

    প্রধানমন্ত্রী প্রতি বছর রাষ্ট্রীয় বাজেটে শিক্ষা খাতে বেশি বরাদ্দ দিয়ে যাচ্ছেন। আর সে কারণে শিক্ষার হার বাড়ছে। প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণে পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে।  

    শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে জেলার স্বরূপকাঠির কামারকাঠি নবকুমার (এনকে) ইনস্টিটিউশনের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে এসব কথা বলেন মন্ত্রী।

    রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. বিশ্বজিত ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, এন কে ইনস্টিটিউশনের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবুল কালাম, আমেরিকা প্রবাসী ভাস্কর চন্দ প্রমুখ।  

    এর আগে মন্ত্রী ওই বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনসহ জলাবাড়ি ইউপির একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

    এ সময় মন্ত্রী আরও বলেন, বিএনপি জামায়াত আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তাদের এ নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ