ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • চীনে ৯০ কোটি মানুষ করোনায় আক্রান্ত

    চীনে ৯০ কোটি মানুষ করোনায় আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিবিসি

    চীনের গত ১১ জানুয়ারি পর্যন্ত প্রায় ৯০ কোটি মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পেকিং বিশ্ববিদ্যালয়। বেইজিংয়ের বিশ্ববিদ্যালয়টি গবেষণার ভিত্তিতে এ তথ্য জানিয়েছে।

    চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত হয় পেকিং বিশ্ববিদ্যালয়। মূলত বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে থাকে তারা। বিশ্ববিদ্যালয়টির নতুন এই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রায় ৬৪ শতাংশ মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন।

    দেশটির কোন কোন প্রদেশে করোনার সংক্রমণ বেশি, তার একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছে পেকিং বিশ্ববিদ্যালয়। এতে বলা হয়েছে, গানসু প্রদেশের মানুষ সবচেয়ে বেশি করোনায় সংক্রমিত হয়েছেন। সেখানে সংক্রমণের হার ৯১ শতাংশ। এ ছাড়া ইউনান প্রদেশে ৮৪ ও কিনঘাই প্রদেশে ৮০ শতাংশ মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন।

    করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এর আগেও সতর্কবার্তা দিয়েছিলেন চীনের রোগতত্ত্ববিদ জেং গুয়াং। চীনের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার (সিডিসি) মুখ্য বিজ্ঞানী ছিলেন তিনি। গুয়াং ওই সময় বলেছিলেন, লুনার নিউ ইয়ারে চীনের প্রত্যন্ত অঞ্চলে করোনা ছড়িয়ে পড়তে পারে। এখন প্রত্যন্ত অঞ্চলের দিকে নজর দেওয়ার সময় এসেছে।

    ২৩ জানুয়ারি লুনার নিউ ইয়ার। এর আগে ও পরে ছুটি থাকে। চীনের অনেকেই এই সময় ঘুরতে যান। অনেকে আবার ছুটি কটাতে পরিবারের কাছে যান। কিন্তু ২০২০ সালে করোনাভাইরাসের মহামারির শুরুর পর থেকে চীনের ‘জিরো টলারেন্স’ নীতির কারণে এমন ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। চীনে ওই ‘জিরো টলারেন্স’ নীতি থেকে বেরিয়ে এসেছে। ধারণা করা হচ্ছে, এবার কোটি কোটি মানুষ লুনার নিউ ইয়ারের ছুটি কাটাতে গ্রামে ফিরবেন। ঠিক এই সময়ে করোনার সংক্রমণ বৃদ্ধির খবর আসছে।

    চীনে গত বছরের শেষ দিক থেকে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। এর পর থেকেই হাসপাতালে করোনা রোগী বাড়ছে। চীনের বড় বড় শহরে স্বাস্থ্যসেবার মানও ভালো এবং খুব সহজেই সেবা পাওয়া যায়। কিন্তু এসব হাসপাতালে এখন শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ