ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

    পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়েতের আদালতে কারাদণ্ডপ্রাপ্ত শহিদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা এবং উপনির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।

    মঙ্গলবার (০৮ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

    আদালত আদেশে বলেছেন, শুধু বাংলাদেশের আদালত না পৃথিবীর যে কোনো সার্বভৌম রাষ্ট্রে কেউ দুই বছরের সাজা হলেই তা ডিসকোয়ালিফাই হবে। এছাড়াও পাপুলের বোন যেহেতু সংক্ষুব্ধ ব্যক্তি না তাই তিনি রিটটি করতে পারেন না।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী। 

    প্রসঙ্গত, ঘুষ লেনদেনের দায়ে কুয়েতের আদালতে দণ্ডিত হলে সাংসদ শহিদ ইসলাম পাপুলের আসনটি শূন্য ঘোষণা করে গত ২২ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়। পরবর্তী সময় নির্বাচন কমিশন ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। উপনির্বাচনের তফসিলের বৈধতা এবং আসন শূন্য ঘোষণা চ্যালেঞ্জ করে পরে শহিদ ইসলামের বোন নুরুন্নাহার বেগম এবং ওই আসনের এক বাসিন্দা হাইকোর্টে রিটটি করেন।

    গত বছর ৬ জুন কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পাপুলকে কুয়েতে গ্রেপ্তার করে। সেই থেকে পাপুল কুয়েতের কারাগারে বন্দি। এ অবস্থায় গত ২৮ জানুয়ারি পাপুলকে চার বছরের কারাদণ্ড দেন কুয়েতের আদালত। ওই রায়ের কপি হাতে পাওয়ার পর পাপুলের আসন শূন্য ঘোষণা করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ