ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাড়িতে ডিম থেকে ফুটেছে ১৩৫ সাপ, বন বিভাগে হস্তান্তর পুলিশের মধ্যস্থতায় বিরোধের অবসান, বরিশালে ছয় রুটে বাস চলাচল শুরু এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে সংঘাত ও রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন বাস-থ্রি-হুইলার বিরোধে অচল চরকাউয়া গৌরনদীতে পরিত্যক্ত স্থানে মিলল একাধিক ককটেলসদৃশ বস্তু ব্যারিস্টার ফুয়াদকে তলব করলেন ট্রাইব্যুনাল লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা সোমবার থেকে অটোরিকশা নিবন্ধন, লাইসেন্সের আওতায় আসবেন চালক সেনাবাহিনীর ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা, পুলিশে দিল ববি শিক্ষার্থীরা 
  • নিরাপত্তা বাহিনীর বিশেষ প্রশিক্ষণ নিলেন সৌদির ২৫০ নারী

    নিরাপত্তা বাহিনীর বিশেষ প্রশিক্ষণ নিলেন সৌদির ২৫০ নারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০১৯ সালে সৌদি আরব নারীদের সশস্ত্র বাহিনীতে কাজের সুযোগ প্রদানের সিদ্ধান্ত নেয় ২৫০ জনের অধিক সৌদি নারী নিরাপত্তা বাহিনীর বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সৌদি আরবের প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, সৌদি আরবের সশস্ত্র বাহিনী থেকে এই নারীরা ‘কূটনৈতিক এবং হজ ও উমরাহ’ বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ নিয়েছেন।

    এই নারীরা চতুর্থ ব্যাচ যারা এই ধরনের প্রশিক্ষণ নিলেন।

    ২০১৯ সালে সৌদি আরব নারীদের সশস্ত্র বাহিনীতে কাজের সুযোগ প্রদানের সিদ্ধান্ত নেয়। প্রতিরক্ষা বাহিনীর সমন্বিত ভর্তি পোর্টালে এখন নারী-পুরুষ উভয় আবেদন করতে পারেন।
    সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুসারে, সৌদি নারীরা সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, রয়্যাল সৌদি স্ট্যাটেজিক মিসাইল ফোর্স এবং আর্মড ফোর্স মেডিকেল সার্ভিসে যোগদান করতে পারেন। একইসঙ্গে তারা সেনা, ল্যান্স কর্পোরাল, সার্জেন্ট এবং স্টাফ সার্জেন্ট হিসেবেও যোগদান করতে পারেন। সূত্র: আল আরাবিয়া


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ