ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • র‌্যাব-৮ এর অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-৮ এর অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। সোমবার রাতে গৌরনদী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, মোঃ বিপ্লব সরদার(৩৩) ও মোঃ ফেরদাউচ সরদার(৩৩)। ‍এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ‍উদ্ধার করা হয়েছে। 

    মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদীতে অভিযান পরিচালনা করেন র‌্যাব সদস্যরা। ‍এক পর্যায় রাত সোয়া ৮ টার দিকে গৌরনদী থানা এলাকা থেকে ‍উল্লিখিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৬ হাজার ৮৭৫ টাকা উদ্ধার করা হয়েছে।

    ‍এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আল মামুন শিকদার বাদী হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ