ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মনপুরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

    মনপুরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিবে আলোর দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলার মনপুরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ পালিত হয়। 

    বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলার আন্দিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে একসিলারেটিং প্রোটেকশন ফর চিল্ড্রেন (এপিসি) প্রকল্পের উদ্যোগে এই অনুষ্ঠান পালিত হয়।

    আলোচনা সভায় আন্দির পাড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানাউল্লাহ দিদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিষ কুমার। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ।

    বক্তরা বলেন, শিশু শ্রম বন্ধে ও শিশু অধিকার নিশ্চিতে সামাজিক আন্দোলনের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়াও শিশু ও নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলের সমাজের সবাই বিশেষ ভূমিকা পালনের দাবী করেন বক্তরা। 

    পরে শিশুর অধিকার, শিশু নির্যাতন রোধে জরুরী সহায়তা নাম্বার (১০৯৮, ১০৯, ৯৯৯) এবং প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

    এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, তথ্য কর্মকর্তা শম্পা রাণী দাস, এপিসি প্রকল্পের চাইল্ড রাইটস ফ্যাসিলিটিটর মো. আমজাদ হোসেনসহ কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ