ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ভাণ্ডারিয়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক কর্মশালা

    ভাণ্ডারিয়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক কর্মশালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বৃহস্পতিবার (১২জানুয়ারি) উপজেলা প্রশাসন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে , বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদর (বিসিএসআইআর)’র বাস্তবায়নে উপজেলা মিলনায়তনে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

    সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর এর সভাপতিত্বে সুষম খাদ্য স্পিরুলিনা বিষয়ের উপর আলোচনা করেন বিসিএসআইআর এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ চপল কুমার রায় এবং অংকুরিত শিশু খাদ্য বিষয়ের উপর আলোচনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা আমীর হোসেন।

    সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাণ্ডারিয়া পৌর প্রশাসক ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, জাতীয় পার্টি জেপির সিনিয়র সহ সভাপতি ও পৌর কান্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লা আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল ওহাব, উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডাঃ সোমা সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা প্রমুখ। এতে সরকারি বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীগণ অংশ নেন।

    সেমিনার শেষে অতিথিবৃন্দরা প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে ১৬টি স্টল অংশগ্রহণ করে। স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট উপস্থাপন করেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ