ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • সাময়িকীতে খামেনির কার্টুন: প্রতিশোধের হুঁশিয়ারি আইআরজিসি প্রধানের

    সাময়িকীতে খামেনির কার্টুন: প্রতিশোধের হুঁশিয়ারি আইআরজিসি প্রধানের
    আইআরজিসি প্রধান মেজর হুসেইন সালামি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফ্রান্সের বিতর্কিত ব্যঙ্গাত্মক সাময়িকী শার্লি এবদো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনির বেশ কিছু কার্টুন প্রকাশ করে। এই ঘটনায় শার্লি এবদোর বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হুসেইন সালামি।

    গত সপ্তাহে ফ্রান্সের সাময়িকীটি ইরানে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর জেরে বিক্ষোভ দমনের প্রতিবাদে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার কার্টুন প্রকাশ করে। ঘটনার পর তেহরানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে তলব করে ইরান।

    মঙ্গলবার এক বক্তৃতায় আইআরজিসি প্রধান বলেন, ফরাসি ব্যঙ্গ সংবাদপত্রের বিরুদ্ধে মুসলিমরা ‘এখন অথবা ভবিষ্যতে’ অবশ্যই প্রতিশোধ নেবে।

    মেজর জেনারেল হুসেইন সালামি বলেন, ‘তোমরা অনেক বড় ভুল করেছ। তবে শিগগিরই অথবা দেরিতে মুসলিমরা প্রতিশোধ নেবে। তোমরা হয়তো প্রতিশোধগ্রহণকারীদের গ্রেফতার করবে, কিন্তু মৃত ব্যক্তিরা আর জীবিত হতে পারবে না।

    শার্লি এবদো বলেছে, স্বাধীনতার জন্য লড়াইরত ইরানিদের আন্দোলন-সংগ্রামের প্রতি সমর্থন জানাতেই তারা এই কার্টুন প্রতিযোগিতার আয়োজন করেছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ