ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • শাহিন কবির সভাপতি, কাজী জাহাঙ্গীর সম্পাদক

    ইতালিতে বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরামের কমিটি ঘোষণা

    ইতালিতে বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরামের কমিটি ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইতালিতে বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী সমর্থকবৃন্দের আয়োজনে বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরাম গঠনের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারী সন্ধ্যায় রাজধানী রোমের পিয়াচ্ছালে প্রেনেসতিনো একটি রেষ্টুরেন্টের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    ফোরামের প্রধান উপদেষ্টা ফিরোজ খাঁনের সভাপতিত্বে ও উপদেষ্টা নাসির উদ্দিন খাঁনের পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ শাহীন, আব্দুস সালাম দুরানী, মিঞ্জু সরদার, সাগর আহমেদ, বাদল মাঝী, সালাউদ্দিন ভূঁইয়া, আরিফ হোসেনসহ আরো অনেকে।

    সভায় নেতৃবৃন্দ বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির পরবর্তী কার্যক্রম ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বিষদ আলোচনা করেন। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে শাহিন কবির ও সাধারণ সম্পাদক হিসেবে কাজী জাহাঙ্গীরকে মনোনিত করা হয়।

    এছাড়াও সিনিয়র সহ সভাপতি জামাল সরদার, সহ সভাপতি শরিফ মাঝী, আসাদুজ্জামান জাবের, আজম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, মামুন খাঁন, সোহেল ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মামুন সরদার, সহ সাংগঠনিক রিপন সরদার, আশফাকুল আলম আপেল, প্রচার সম্পাদক বদরুজ্জামান হাসান ও কাজী রোকন এর নাম ঘোষণা করা হয়। সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ