ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় থানা পুলিশের অভিযানে ২'শ পিস ইয়াবাসহ রাসেল তালুকদার (৩৭) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। 

    মঙ্গলবার (১০ জানুয়ারী) রাতে মঠবাড়িয়া থানার এসআই নূর আমিন এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলা কবুতরখালী গ্রামের মঞ্জু পহলানের বাড়ির সামনে রাসেলের ধর্ম আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল তালুকদার উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের হোতখালী গ্রামের জামাল তালুকদারের ছেলে।

    এসআই নূর আমিন জানান, রাসেল তালুকদার দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। মঙ্গলবার রাতে সংগীয় ফোর্স নিয়ে ক্রেতা সেজে অবিনব কায়দার উপজেলার কবুতর খালী গ্রামের তাঁর আত্মীয়র বাড়ি থেকে ২’শ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

    মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, মাদক ব্যবসায়ী রাসেল তালুকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে বুধবার মঠবাড়িয়া সিনয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, সকল প্রকার অপরাধ দমনে পুলিশি অভিযান অব্যহত থাকবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ