ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • দৌলতখানে নতুন ইউএনও'র যোগদান

    দৌলতখানে নতুন ইউএনও'র যোগদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাঠান মো. সাইদুজ্জামান কর্মস্থলে যোগ দিয়েছেন। 

    মঙ্গলবার ( ১০ জানুয়ারী) নিজ দফতরে যোগদান শেষে সকাল ১১ টায়  তিনি উপজেলার সব সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি  ও মতবিনিময়  সভা করেছেন।

    পাঠান মো. সাইদুজ্জামান ৩৪তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। তিনি দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের আগে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সবশেষ ঢাকা মেট্রোপলিটন এলাকার নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    নতুন ইউএনও'র যোগদান  উপলক্ষে  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  আয়োজিত  মতবিনিময় সভায় দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান,  ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিদ্দিক  মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, উপজেলা  পরিবার ও পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন, সমাজসেবা কর্মকর্তা পাপিয়া সুলতানা, ইউপি চেয়ারম্যান  সামীম হোসেন অমি চৌধুরী, অধ্যক্ষ জাবির হাছনায়ীন জাকির প্রমূখ উপস্থিত ছিলেন।   


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ