ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • জালিয়াতিতে দপ্তরী বরখাস্ত, তদন্ত কমিটি গঠন 

    মঠবাড়িয়ায় দাখিল পরীক্ষায় ৮ বিষয় এ-প্লাস পেয়েও শিক্ষার্থীর ফেল 

    মঠবাড়িয়ায় দাখিল পরীক্ষায় ৮ বিষয় এ-প্লাস পেয়েও শিক্ষার্থীর ফেল 
    দাখিল পরীক্ষার্থী জাকারিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পারিবারিক বিরোধের জেরে  দপ্তরীর কারসাজিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাকারিয়া নামে এক দাখিল পরীক্ষার্থী ৮ বিষয় এ-প্লাস পেয়েও পরীক্ষায় ফেল করেছে এক মেধাবী ছাত্র। এ ঘটনায় শিক্ষার্থী অভিভাবকসহ সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

    ঘটনাটি ঘটেছে উপজেলার টিকিকাটা নূরীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায়। অভিযুক্ত দপ্তরী মফিজুল হক ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান মাদ্রাসা অধ্যক্ষ। 

    জানাগেছে, মঠবাড়িয়ার টিকিকাটা নূরীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে ২০২২ সালের দাখিল পরীক্ষায় জাকারিয়া নামে এক শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষার ফলাফলে ওই শিক্ষার্থী ৮ বিষয় এ-প্লাস সহ দুই বিষয় এ-মাইনাস পান। কিন্তু ইসলামের ইতিহাস পত্রে ফেল আসে। 

    পরবর্তীতে ওই ছাত্র পরীক্ষার ফলাফল পুনঃযাচাইয়ের জন্য বোর্ডে আবেদন করেন। এতে দেখা যায় ওই ছাত্রের ইসলামের ইতিহাস পত্রের সাথে এমসিকিউ’র পেপার বোর্ডে জমা হয়নি। পারিবারিক বিরোধের  কারণে পরিকল্পিতভাবে ওই মাদ্রাসার দপ্তরী মফিজুল হক শিক্ষার্থী জাকারিয়ার এমসিকিউ’র পেপার গায়েব করে ফেলে।  ওই ছাত্র অভিযোগ করে বলেন, ইসলামের ইতিহাস পরীক্ষার আগের দিন হল থেকে বের হওয়ার সময় পারিবারিক জেরে দপ্তরী মফিজুল ৪০/৫০ জন শিক্ষার্থীর সামনে তাকে চড়-থাপ্পসহ ঘাড় ধরে ধাক্কা দেয়। এসময় কি ভাবে পরীক্ষায় পাশ করি তাও দেখে নেয়ার হুমকি দেন। 

    পরবর্তীতে বিষয়টি মাদ্রাসার অধ্যক্ষকে জানালে সে কোন ব্যবস্থা নেয়নি। এ ব্যাপারে মাদ্রাসা অধ্যক্ষের গাফেলতি ও অবহেলা ছিল। মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবু জাফর জানান, পারিবারিক দ্বন্ধের কারণে পরিকল্পিতভাবে ওই ছাত্রের এমসিকিউ’র পেপার গায়েব করার কথা স্বাকীর করায় দপ্তরীকে সাময়িক বরখাস্ত এবং বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।
     
    এব্যাপারে অভিযুক্ত দপ্তরী মফিজুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাঁর মুঠো ফোন বন্ধ পাওয়া যায়।

    উপজেলা নির্বাহী কর্মকতা ঊর্মি ভৌমিক বলেন, বিষয়টি মাদ্রাসা শিক্ষা রোর্ড ও মাদ্রাসা কর্তৃপক্ষ এ জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ