ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • স্মারক মুদ্রার দাম বাড়ল 

    স্মারক মুদ্রার দাম বাড়ল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্মারক রৌপ্য ও স্বর্ণমুদ্রার দাম বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি সোনার মুদ্রার দাম ৩ হাজার টাকা করে বাড়িয়ে ৭৮ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণ-রূপার দাম বাড়ার কার‌ণে স্মারক মুদ্রার দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    সোমবার (৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জা‌নি‌য়ে‌ছে। নতুন দাম আজ থেকেই কার্যকর হবে।

    কেন্দ্রীয় ব্যাংক জানায়, পুনঃনির্ধারণ করা মূল্য অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেট মানের স্বর্ণে তৈরি ও প্রতিটির ওজন ১০ গ্রাম। স্মারক স্বর্ণমুদ্রা (বাক্সসহ) গুলো প্রতিটির ৭৮ হাজার টাকায় পুনঃনির্ধারণ করা হয়েছে। এতদিন এই স্বর্ণ স্মারক মুদ্রা ৭৫ হাজার টাকায় বিক্রি হতো।

    এ ছাড়া, স্মারক রৌপ্যমুদ্রার দাম ৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বাজারে ১১টি স্মারক রৌপ্যমুদ্রা (ফাইন সিলভার) রয়েছে। এর মধ্যে আছে-বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী-১৯৯৬, বাংলাদেশ ব্যাংক রজত জয়ন্তী-১৯৯৬, বঙ্গবন্ধু সেতু উদ্বোধন-১৯৯৮, বাংলাদেশের ৪০তম বিজয় বার্ষিকী, ‘বিদ্রোহী’ কবিতার ৯০ বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী-২০১১, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ-বাংলাদেশ ২০১১, বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ ১৯১৩-২০১৩, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১ এবং বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির মুদ্রা রয়েছে। এসব রূপার স্মারক মুদ্রার ওজন ২০ গ্রাম থেকে ৩১ দশমিক ৪৭  গ্রাম।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ