ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • লালমোহনে ৬ হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ 

    লালমোহনে ৬ হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে তীব্র শৈত্যপ্রবাহ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছিন্নমুল মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন তাঁর নির্বাচনী এলাকার লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে ৬ হাজার কম্বল বিতরণ করেন। 

    সোমবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারে শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণের মধ্যদিয়ে দিনব্যাপী শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শুরু করেন। 

    এরপর ফরাজগঞ্জ ইউনিয়ন, পশ্চিম চরউমেদ ইউনিয়ন, রমাগঞ্জ ইউনিয়ন, লর্ডহাডিঞ্জ ইউনিয়ন, ধলীগৌর নগর ইউনিয়ন, চরভুতা ইউনিয়ন ও লালমোহন ইউনিয়নের ১৬ টি স্থানে শীত বস্ত্র বিতরণ করেন তিনি। 

    এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

    উল্লেখ্য এমপি শাওন রবিবার সন্ধ্যায় ঢাকা থেকে লঞ্চযোগে লালমোহনের উদ্দেশ্যে গ্লোরী অব শ্রীনগর-৭ লঞ্চযোগে রওয়ানা হয়ে সোমবার সকালে নাজিরপুর ঘাটে নেমেই কম্বল বিতরণ শুরু করেন। ৬ হাজার কম্বলের মধ্যে এমপি শাওনের  নিজস্ব উদ্যোগে ৪ হাজার ৫শত এবং সরকারি ১ হাজার ৫শত কম্বল বিতরণ করা হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ