ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ভাণ্ডারিয়ায় ডোবা থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

    ভাণ্ডারিয়ায় ডোবা থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা পুলিশ সোমবার (৯জানুয়ারি) বিকেলে উপজেলার ৫নম্বর ধাওয়া ইউনিয়নের পূর্ব পশারীবুনিয়া গ্রামের নাথপাড়া এলাকার ধান ক্ষেত সংলগ্ন একটি ডোবা থেকে ষাট বছরের অজ্ঞাত পরিচয়ে এক বৃদ্ধের বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে।
        
    থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন কৃষক পাকা ধান কাটতে গিয়ে ওই ডোবা থেকে দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলিত লাশ দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে। 

    এঘটনায় থানা পুলিশ ছাড়াও পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই), সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন এবং লাশের পরিচয় উৎঘাটনের চেষ্টা করছে।
     
    এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি মো. আসিকুজ্জামান সাংবাদিকদের জানান, অজ্ঞাত পরিচয়ে ষাট বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ