ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ভোলায় তীব্র শীত, শিশুর মৃত্যু

    ভোলায় তীব্র শীত, শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত ১৭ জন ভর্তি হয়েছে। এরমধ্যে এক শিশু মারা গেছে।

    মারা যাওয়া শিশুর নাম মুনতাহা। সে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আব্বাস উদ্দিনের ছেলে। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ইমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, গত এক সপ্তাহে নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১৩৭ শিশু। এখন চিকিৎসাধীন আছে ৬২ শিশু। যাদের বেশিরভাগই নিউমোনিয়া আক্রান্ত।

    গত কয়েকদিন ধরে জেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। এতে বিপর্যন্ত হয়ে পড়েছে জনজীবন। শীত কষ্টে ভুগছেন বাধের বাসিন্দারা।

    ভোলা আবহাওয়া অফিসের অবজারভার মো. মাহবুব রহমান জানান, ভোলায় গতকাল শনিবার ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ঘণ্টায় ৩ নটিক্যাল মাইল।

    শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছেন দরিদ্র মানুষ। কাজে যেতে পারছেন না শ্রমিকরা।

    জেলা ত্রাণ ও পূর্নবাসন বর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন বলেন, জেলায় ৩০ হাজার পিস কম্বল বরাদ্দ হয়েছে; যা দুস্থ এবং ষাটোর্ষদের মাঝে বিতরণ করা হয়েছে। আরও বরাদ্দ পেলে বিরতণ করা হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ