ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • সোনাগাজীতে স্বর্ণের দোকান ডাকাতি

    মঠবাড়িয়ায় র‌্যাবের হাতে দুর্ধর্ষ ডাকাত আটক

    মঠবাড়িয়ায় র‌্যাবের হাতে দুর্ধর্ষ ডাকাত আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেনীতে স্বর্ণের দোকান ডাকাতির ঘটনায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভেচকি গ্রামে থেকে দুর্ধর্ষ ডাকাত রাকিব (২৮) কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

    এসময় খড়ের গাধার মধ্যে  লুকিয়ে রাখা ডাকাতি কাজে ব্যবহৃত লাল রংয়ের পালসাল (ব্রাহ্মণবাড়িয়ায়-ল- ১১-০৫০৪০) মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। 

    শুক্রবার (৬ জানুয়ারী) বিকেলে আটককৃত ডাকাত রাকিব ও মোটর সাইকেলটি ফেনীর সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন র‌্যাব সদস্যরা। দুর্ধর্ষ ডাকাত রাকিব উপজেলার ভেচকি গ্রামের ইউসুব মিয়ার ছেলে।

    র‌্যাব কর্মকর্তারা জানান, সম্প্রতি ফেনী জেলার সোনাগাজী শহরে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতের গুলিতে এক ব্যক্তি মারা যান। সেখানে সিসি ফুটেজ দেখে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডাকাত ও তাদের অবস্থান সনাক্ত  করা হয়। সে আলোকে মঠবাড়িয়া উপজেলার  টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে ৫ জানুয়ারী গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়। 

    অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত রাকিবকে আটক করা হয়। এসময় তাঁর বাড়ির উঠানে খড়ের গাধার মধ্যে লুকিয়ে রাখা ডাকাতি কাজে ব্যবহৃত লাল রংয়ের পালসাল মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য শুক্রবার (৬ জানুয়ারী) বিকেলে আটককৃত ডাকাত রাকিব ও মোটর সাইকেলটি ফেনীর সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ