ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ঠাণ্ডা বাতাসে সাগরে টিকতে পারছেন না জেলেরা 

    ঠাণ্ডা বাতাসে সাগরে টিকতে পারছেন না জেলেরা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শীতে কাঁপছেন দুবলারচরের জেলেরা। তীব্র ঠাণ্ডা বাতাসে সাগরে জাল ফেলতে না পেরে জেলেরা তীরে ফিরে আসছেন। শীতে জবুথবু অবস্থা চরের কয়েক সহস্রাধিক জেলের। অন্যদিকে শীতে দক্ষিণ অঞ্চলের জীবনযাত্রা থমকে গেছে। 

    দুবলারচরের আলোরকোল থেকে বৃহস্পতিবার দুপুরে রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজি মোবাইল ফোনে জানান, গত দুই দিন ধরে শীতের তীব্রতা বেশি। ঠাণ্ডা বাতাসে দুবলারচরের কয়েক হাজার জেলে বেশ বিপাকে পড়েছেন। চরের অস্থায়ী মাচাঘরে কোনোরকমে টিকে আছেন তারা। তীব্র ঠাণ্ডা বাতাসের কারণে জেলেরা সাগরে মাছ ধরতে পারছেন না। শীত নিবারণের প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় অনেক জেলে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। গত দুই দিন ধরে সূর্য তেমন দেখা যাচ্ছে না বলেও জানিয়েছেন মোতাসিম ফরাজি। 

    অন্যদিকে, ঠাণ্ডার কারণে পিরোজপুর ও বাগেরহাট অঞ্চলের মানুষের জীবনযাত্রা থমকে গেছে। নিত্য খেটে খাওয়া মানুষ কাজে যেতে পারছে না। শরণখোলার কদমতলা গ্রামের দিনমজুর দুলাল খান, সোবহান হাওলাদার বলেন, ‘তীব্র শীতে কাজে যেতে না পারায় আমাদের আয়-রোজগার প্রায় বন্ধ।’ 

    দুবলার আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিক মাহমুদ মোবাইল ফোনে বলেন, বর্তমানে দুবলারচর অঞ্চলে তীব্র ঠাণ্ডা বাতাস বইছে। ঠাণ্ডা বাতাসে সাগরে টিকতে পারছে না জেলেরা। সাগরে জাল ফেলতে না পেরে জেলেরা চরে ফিরে আসছে। বর্তমানে মাছ শুঁটকি করার জন্য ১০ সহস্রাধিক জেলে দুবলারচর অঞ্চলে অবস্থান করছে বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ