ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় সন্ত্রাসী সেকান্দার গ্রেফতার 

    মঠবাড়িয়ায় সন্ত্রাসী সেকান্দার গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় পেশাগত দায়িত্ব পালন করার সময় সাংবাদিক জামাল হোসেন আকনের ওপর হামলাকারীদের গডফাদার সন্ত্রাসী সেকান্দার বেপারী (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। 

    বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া থানার এস.আই নূর আমীন ও এ.এস.আই হুমাযূন কবির সুমন অভিযান চালিয়ে পৌর শহর থেকে তাকে গ্রেফতার করে। 

    সেকান্দার পৌরসভার ১ নং ওয়ার্ডের সত্তার বেপারীর ছেলে। সাংবাদিক জামাল হোসেন আকন দৈনিক আমার সংবাদ, এশিয়ান টিভি এর মঠবাড়িয়া প্রতিনিধি। তিনি মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের  সভাপতির দায়িত্ব পালন করছেন।

    উল্লেখ্য- গত ৭ নভেম্বর সোমবার দুপুরে সেকান্দার ও তাঁর সন্ত্রাসী বাহিনীরা প্রতিবেশী ইব্রাহীমের বসত ঘরের সামনে জমি দখল করে একটি ঘর উত্তোলনের সময় সাংবাদিক জামাল ও সোহেল ঘটনাস্থলে গিয়ে উত্তেজনা পরিস্থিতি ক্যামেরায় ভিডিও করেন। এতে ক্ষিপ্ত হয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী রত্তন, সেকান্দার, কালাম, মনু বেপারীসহ অজ্ঞাত ২/৩ জন সন্ত্রাসী সাংবাদিক জামালের ওপর হামলা চালায়। এ ঘটনায় জামাল হোসেন আকন বাদি হয়ে মঠবাড়িয়া থানায় অভিযোগ করেন।

    মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেফতারকৃত সেকান্দারকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ