ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • কম্বল চাপা দিয়ে শিশুকে হত্যা, সৎ মা গ্রেফতার

    কম্বল চাপা দিয়ে শিশুকে হত্যা, সৎ মা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে আরিফা আক্তার (৮) নামের এক শিশু কন্যাকে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আয়শা আক্তার (১৮) নামের ওই সৎ মাকে গ্রেফতার করে পুলিশ।

     
    বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে শিশুটির মরদেহ তা‍ঁর নিজ বাড়ির পিছনের বাগান থেকে উদ্ধার করে নাজিরপুর থানা পুলিশ।

    ঘটনাটি ঘটেছে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈইবুনিয়া গ্রামে। নিহত আরিফা আক্তার ওই গ্রামের আবু বকর শেখের কন্যা ও উপজেলার মাটিভাঙ্গা বাজারের বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

    নিহতের দাদি মাহিনুর বেগম জানান, তাঁর নাতি আরিফার মা কুলসুম বেগমের সঙ্গে পিতার বিবাহ বিচ্ছেদ হয়। পরে তাঁর পিতা আর একটি বিয়ে করায় নাতি তাঁর (দাদি) আমার কাছে থাকতো। তাঁর বাবা ও সৎ মা অন্য বাড়িতে থাকতো। 

    গত বৃহস্পতিবার দুপুরে সে স্কুল থেকে বাড়ি ফিরে খাবার চেয়ে বাবার বাড়িতে যায়। রাতেও আর ফিরে আসে নি। পরে তাকে ঘরের বিছানায় লেপে মোড়ানো আবস্থায় পাওয়া যায়।

    নিহতের পিতা জানান, তিনি পেশায় একজন মোটরসাইকেল চালক। তিনি বাড়িতে না থাকার সুযোগে তাঁর কন্যা আরিফাকে তাঁর সৎ মা শ্বাসরোধ করে হত্যা করে ঘরের লেপের মধ্যে লুকিয়ে রাখে। রাতে আমি বাড়ি আসলে কন্যাকে পাওয়া যায় না বলে জানান। পরে তাকে খোঁজাখুঁজি করে বাড়ির পিছনে পাওয়া যায়। তারপর থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করেন।  

    তিনি আরও জানান, তাঁর দ্বিতীয় স্ত্রীর ঘরে আব্দুল্লাহ নামের আড়াই মাস বয়সের একটি পুত্র সন্তান রয়েছে।

    নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. আলী রেজা জানান, শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে আয়শা আক্তারকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি শিশুটিকে কম্বল চাপা দিয়ে শ্বাসরোধে করে হত্যা করার কথা স্বীকার করেছে। তাকে গ্রেফতার করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ