ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • এশিয়া কাপে ভারত-পাকিস্তান আবার একই গ্রুপে

    এশিয়া কাপে ভারত-পাকিস্তান আবার একই গ্রুপে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারও এশিয়া কাপের একই গ্রুপে পড়েছে দুই প্রতিবেশী ভারত-পাকিস্তান। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ এক টুইটে এ খবর দিয়েছেন।

    টুইটারে জয়ের প্রকাশ করা ক্যালেন্ডারে দেখা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরে হতে চলেছে এশিয়া কাপ। সেখানে ভারত এবং পাকিস্তান রয়েছে একই গ্রুপে। তৃতীয় দল হিসাবে কোনও দেশকে যোগ্যতা অর্জন করে আসতে হবে। অপর গ্রুপের তিন দল শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান।

    ২০২২ সালেও এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে তিন বার মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। 

    দ্বিপাক্ষিক সিরিজ খেলা না হওয়ায় ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য এখন ভরসা শুধু এশিয়া কাপ এবং আইসিসি-র প্রতিযোগিতাই। গত বছর এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। তবে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায় রোহিত শর্মার দল। 

    টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রথম ম্যাচে ভারত খেলতে নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে। সেবার জয় পেয়েছিল রোহিত শর্মার দল।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ