ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ভোলায় ২২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ 

    ভোলায় ২২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে ভারত থেকে পাচার করে আনা প্রায় ২২ কোটি টাকার ভারতীয় শাড়ি, থ্রিপিস ও চিকিৎসার সামগ্রী জব্দ করেছে কোস্টগার্ড।

    জব্দ করা মালপত্রের মধ্যে ১৭ হাজার ৮২৪টি বিভিন্ন মানের ভারতীয় শাড়ি, ১৬৬টি থ্রিপিস ও ৬৪৪২টি চিকিৎসার সামগ্রী রয়েছে।

    কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে ভোলা জেলার সদর উপজেলার তুলাতলি সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায় কোস্টগার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি বেইসের একটি দল। 

    এসময় সন্দেহ হওয়ায় ইঞ্জিন চালিত একটি কাঠের নৌকাকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু নৌকাটি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। কোস্টগার্ড চার রাউন্ড ফাঁকা গুলি করার পর পাচারকারীরা নৌকাটি চরের পাশে রেখে পালিয়ে যায়। এরপর এফবি আবিদ নামের ওই নৌকাটিতে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা এসব মালপত্র পাওয়া যায়। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজার মূল্য ২১ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকা।

    তিনি আরও জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে জব্দ করা মালপত্র ও নৌকাটি ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ